ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি-এর মানববন্ধন

ইসরায়েলের সদস্যপদ প্রত্যাহারের দাবি

রাজধানী প্রতিনিধি | মমতা আক্তার

ইসরায়েলের সদস্যপদ জাতিসংঘ থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি। সংগঠনটির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেছেন, অবিলম্বে ইসরায়েলের সদস্যপদ বাতিল করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। পাশাপাশি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই এ বিষয়ে শোক ও নিন্দা প্রস্তাব উত্থাপনের আহ্বান জানান তিনি। ৪ মার্চ বুধবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাব-এর সামনে আয়োজিত এক মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, হৃদয়ে পতাকা ২রা মার্চ এবং অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ।

মঞ্জুর হোসেন ঈসা অভিযোগ করেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সামরিক হামলা চালিয়েছে তা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। তিনি দাবি করেন, একটি স্কুলে হামলা চালিয়ে প্রায় দুইশত শিশু শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনী-সহ উচ্চপদস্থ ৪০ জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনাকে তিনি ‘বর্বরোচিত’ আখ্যা দিয়ে বলেন, সভ্যতার মুখোশ পরে কিছু রাষ্ট্র বিশ্বকে বিভ্রান্ত করছে এবং এর নেতৃত্ব দিচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আরও বলেন, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে ওআইসি-কে কার্যকর ভূমিকা রাখতে হবে এবং দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ-এর সভাপতি এইচ এম সিরাজ। তিনি বলেন, “আজ ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। যারা মানবতার কথা বলে মানুষ হত্যা করে, তাদের বিরুদ্ধে বিশ্ববাসীকে রুখে দাঁড়াতে হবে।” তিনি ইরানের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান।

এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, জাগো গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, জাগো শিশু কিশোর ফেডারেশনের সভাপতি জামাল সিকদার, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক অলিদ তালুকদার সিদ্দিকী এবং হৃদয়ে পতাকা ২রা মার্চ-এর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে পরিচালিত এ হামলা শুধু একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন নয়, বরং বিশ্ব মানবতার বিরুদ্ধে চ্যালেঞ্জ। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:৫৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
২১ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481