ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জনগণই হবে বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদ :

বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক রাজনৈতিক দলভিত্তিক নয়, বরং জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতেই এগিয়ে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দুই দেশের অভিন্ন সংস্কৃতি ও ইতিহাস রয়েছে। পারস্পরিক নির্ভরতাকে দুর্বলতা নয়, শক্তি হিসেবে দেখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অভিন্ন স্বার্থের ভিত্তিতেই সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা, বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক, সাইবার অপরাধ দমন, পুলিশ প্রশিক্ষণ বিনিময়, বন্দি বিনিময় ও বাণিজ্য বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ভারতীয় ভিসা সেন্টার পুনরায় চালু ও ভিসা প্রদানের হার বৃদ্ধির অনুরোধ জানান মন্ত্রী। জবাবে হাইকমিশনার বলেন, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ভিত্তিতে পর্যায়ক্রমে ভিসা সেন্টার খুলে দেওয়া হবে এবং ভিসা প্রদানের হার বাড়ানো হবে।

ভিসা আবেদন সংক্রান্ত ওয়েবসাইটে হ্যাকিং চেষ্টার প্রসঙ্গে মন্ত্রী ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর সাইবার ক্রাইম ইউনিট ও কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-কে জানানো অভিনন্দনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:৪০:২৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
১৩ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481