ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে

মতলব উত্তরে ইয়াবা’সহ স্কুল শিক্ষক গ্রেপ্তার

মতলব (চাঁদপুর) প্রতিনিধি | আল আমিন

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে মো. আব্দুল কাশেম (৫৫) নামে এক স্কুল শিক্ষককে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। তিনি ইন্দুরিয়া স্কুল-এর সহকারী শিক্ষক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার রসূলপুর স্টেকচার মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন এসআই মাহফুজুর রহমান। এ সময় সন্দেহভাজন হিসেবে আব্দুল কাশেমকে তল্লাশি করলে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে চাঁদপুর আদালত-এ পাঠানো হয়েছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
৫১ বার পড়া হয়েছে