ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এ ঘোষণা দেন। ঢাকা–১৩ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের পক্ষে আয়োজিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ভোটকেন্দ্রে মুঠোফোন নিষিদ্ধ: সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত না বদলালে ইসি ঘেরাওয়ের ঘোষণা নাহিদ ইসলামের

রোজ খবর ডেস্ক

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মুঠোফোন বহনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, “ভোটকেন্দ্রে মুঠোফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত ভোটের স্বচ্ছতা ও জনগণের অধিকার প্রশ্নবিদ্ধ করে। আজ সন্ধ্যার মধ্যে এই সিদ্ধান্ত পরিবর্তন না হলে আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।”

উল্লেখ্য, রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটাররা ভোটকেন্দ্রের ভেতরে মুঠোফোন বহন করতে পারবেন না। একই সঙ্গে ভোটকেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যে মুঠোফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়।

ইসি’র এই সিদ্ধান্তের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সংগঠনের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়। সমালোচকদের মতে, মুঠোফোন নিষেধাজ্ঞা ভোটগ্রহণ প্রক্রিয়ায় নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সমাবেশে নাহিদ ইসলাম আরও বলেন, “ভোটাধিকার রক্ষা করতে হলে নির্বাচন কমিশনকে জনগণের আস্থার জায়গায় থাকতে হবে। কোনো সিদ্ধান্তই এমন হওয়া উচিত নয়, যা নির্বাচন নিয়ে সন্দেহ তৈরি করে।”

এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে নতুন করে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:৫৭:১০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
৪৬ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481