ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে জনসমর্থনের চিত্র আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, “বিজয়ের মালিক আল্লাহ। কিন্তু ভাব তো ভালো দেখেছি।”

বিজয়ের মালিক আল্লাহ, তবে জনসমর্থনের চিত্র আশাব্যঞ্জক: চরমোনাই পীর

নিজস্ব সংবাদ :

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল কবরস্থান মসজিদ প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন চরমোনাই পীর। জনসভাটি অনুষ্ঠিত হয় ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হাজি মো. ইবরাহীমের পক্ষে।

চরমোনাই পীর বলেন, সারাদেশে সফরের অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন—সব শ্রেণি ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাতপাখা প্রতীকের পক্ষে মাঠে নেমেছে। যুবক, ছাত্র, নারী ও প্রবীণদের অংশগ্রহণ তাকে আশাবাদী করেছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “আমি যতটুকু সংবাদ পেয়েছি এবং যা দেখছি, আল্লাহর রহমতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঢাকা-৫ আসনে আপনাদের প্রিয় নেতা হাজি ইবরাহীম বিজয়ী হবেন—ইনশাআল্লাহ।”

ইসলামী আন্দোলনের আমির বলেন, বর্তমানে বাংলাদেশে ইসলামের পক্ষে কার্যকর ও সংগঠিত রাজনীতি করছে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ, যার প্রতীক হলো হাতপাখা।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী হাজি মো. ইবরাহীম বলেন, গত ৫৪ বছরে একাধিক নির্বাচনের পরও ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলীর মানুষের ভাগ্যের মৌলিক পরিবর্তন হয়নি। চাঁদাবাজি, দখল, দুর্নীতি ও জুলুমে সাধারণ মানুষ আজ দিশেহারা।

তিনি বলেন, “আমরা ব্যক্তি পরিবর্তনের নয়, নীতি ও আদর্শের পরিবর্তনের রাজনীতি চাই।” নির্বাচিত হলে চাঁদাবাজিমুক্ত এলাকা, ঘুষমুক্ত প্রশাসন, গ্যাস সংকট নিরসন, তরুণদের কর্মসংস্থান এবং নারীদের জন্য বিশেষ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

জনসভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতি রেজাউল করিম আবরার, শহিদুল ইসলাম, ঢাকা-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলতাফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:৪২:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
২৭ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481