ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেলতে পারা নিয়ে আইসিসির সিদ্ধান্তকে ‘দ্বিমুখী নীতি’ বলে মন্তব্য মহসিন নাকভির

বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে: বিশ্বকাপ ইস্যুতে প্রথমবার প্রকাশ্যে পিসিবি চেয়ারম্যান

নিজস্ব সংবাদ :

বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ ইস্যুতে প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে এবং এ ধরনের দ্বিমুখী আচরণ গ্রহণযোগ্য নয়।

শনিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে পিসিবি চেয়ারম্যান বলেন, “বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আইসিসির বোর্ড সভাতেও আমি একই কথা বলেছি। দ্বিমুখী নীতি গ্রহণযোগ্য নয়—একটি দেশ যখন খুশি যেমন সিদ্ধান্ত নিতে পারবে আর আরেক দেশের ক্ষেত্রে তার সম্পূর্ণ বিপরীত আচরণ করা হবে, এটা হতে পারে না।”

তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতিতেই বাংলাদেশকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া উচিত। “বাংলাদেশ একজন বড় অংশীদার (স্টেকহোল্ডার)। তাদের প্রতি এ ধরনের অবিচার করা ঠিক নয়,” বলেন নাকভি।

উল্লেখ্য, ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলবে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি। নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায়। বিসিবির পক্ষ থেকে ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও আইসিসি সেই দাবি গ্রহণ করেনি।

বিশ্ব ক্রিকেটে এ সিদ্ধান্ত ঘিরে ইতোমধ্যেই নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে। পিসিবি চেয়ারম্যানের মন্তব্য নতুন করে আলোচনার মাত্রা বাড়িয়েছে।

সূত্র: ডন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:১৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
১২৩ বার পড়া হয়েছে