ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির চিঠিতে উল্লেখ করা হয়, মুস্তাফিজুর রহমান দলে থাকলে এবং সমর্থকরা জাতীয় দলের জার্সি পরে মাঠে উপস্থিত হলে নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

মুস্তাফিজকে বাদ দিয়ে বাংলাদেশের দল গঠনের সুপারিশ আইসিসির

নিজস্ব সংবাদ :

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে আইসিসির একটি নিরাপত্তা মূল্যায়ন। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে মুস্তাফিজকে দলে রাখলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে তাকে বাদ দিয়ে দল গঠনের সুপারিশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এই ইস্যুর প্রেক্ষিতে বাংলাদেশের ক্রিকেটাঙ্গণে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ ভারত সফরে গিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আপত্তি জানিয়েছে এবং ম্যাচের ভেন্যু পরিবর্তনের জন্য আবেদন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ধারণা করা হচ্ছিল, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে আইসিসির নিরাপত্তা বিভাগের পাঠানো একটি চিঠিতে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে।

আইসিসির চিঠিতে উল্লেখ করা হয়, মুস্তাফিজুর রহমান দলে থাকলে এবং সমর্থকরা জাতীয় দলের জার্সি পরে মাঠে উপস্থিত হলে নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এ কারণেই মুস্তাফিজকে বাদ দিয়ে দল গঠনের সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে সোমবার বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, আইসিসির নিরাপত্তা টিম তিনটি নির্দিষ্ট বিষয়কে ঝুঁকির কারণ হিসেবে চিহ্নিত করেছে। সেগুলো হলো—মুস্তাফিজুর রহমানকে দলে রাখা, দর্শকদের জাতীয় জার্সি পরে মাঠে আসা এবং দেশের জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে, নিরাপত্তা ঝুঁকির মাত্রা তত বাড়া।

তিনি বলেন, “আইসিসি যদি মনে করে আমরা আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল করব, সমর্থকরা জার্সি পরে মাঠে যেতে পারবে না এবং খেলার সময় নির্বাচন পিছিয়ে দেওয়া হবে—তাহলে এটি সম্পূর্ণ অবাস্তব প্রত্যাশা।”

ভারতের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন উপদেষ্টা। তিনি বলেন, “বর্তমানে ভারতে উগ্র সাম্প্রদায়িক পরিবেশ ও বাংলাদেশবিরোধী পরিস্থিতি বিরাজ করছে। গত ১৬ মাসের অভিজ্ঞতা প্রমাণ করে সেখানে বাংলাদেশ দলের জন্য নিরাপদ খেলার পরিবেশ নেই।”

তিনি আরও বলেন, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হলে কোনো সমস্যা হবে না। একই সঙ্গে পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট আয়োজনের কথাও উল্লেখ করেন তিনি। “যেখানে আমাদের দলের একজন খেলোয়াড়ও নিরাপদ বোধ করবে না, সেখানে খেলার দাবি মেনে নেওয়া সম্ভব নয়,”—বলেন আসিফ নজরুল।

মুস্তাফিজ ইস্যু এবং আইসিসির নিরাপত্তা চিঠিকে কেন্দ্র করে এখন বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও ভেন্যু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে আইসিসি, বিসিবি এবং সংশ্লিষ্ট বোর্ডগুলোর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
৬১ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481