ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে সুপারি গাছে ঝুলন্ত অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ভোলার লালমোহন উপজেলায় সুপারি গাছের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় মো. তামিম নামে ১০ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশু তামিম ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালামুল্যাহ এলাকার মো. রফিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে শিশু তামিম তার দাদার সঙ্গে চালের গুঁড়ি করার জন্য স্থানীয় একটি রাইস মিলে যায়। মিলের কাজ চলাকালীন সে পার্শ্ববর্তী একটি বাগানে সুপারি গাছের সঙ্গে টানানো রশি নিয়ে খেলা করছিল। চাল গুঁড়ি করা শেষ হলে তাকে আশেপাশে না দেখে বৃদ্ধ দাদা একাই বাড়ি চলে যান। কিছুক্ষণ পর এক অটোরিকশা চালক ওই বাগান দিয়ে যাওয়ার সময় শিশুটিকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে স্থানীয় জনতা ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় আপাতত একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
১৩৩ বার পড়া হয়েছে