ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামাতের নির্বাচনী প্রচারণা ইস্যু

বাউফলে স্কুলে অনুমতি ছাড়া প্রচারণা বন্ধ করায় সংঘর্ষ

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে বিনা অনুমতিতে একটি সরকারি স্কুলে জামায়াতের নির্বাচনী প্রচারণা চালাতে নিষেধ করায় ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলাটি জামায়াত সমর্থিত নেতাকর্মীরা চালিয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগীরা।
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৭৭ নম্বর চরওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নির্ধারিত অনুমতি ছাড়াই স্কুল প্রাঙ্গণে প্রচারণা শুরু করলে ছাত্রদল নেতাকর্মীরা তা বন্ধ করতে অনুরোধ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হন।
আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে বাউফল থানার পুলিশ জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:৫২:২১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
৬৮ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481