ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে

পরকীয়ার অভিযোগে নারী ও পুরুষকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনা

রোজ খবর ডেস্ক

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক নারী ও পুরুষকে সামাজিকভাবে লাঞ্ছিত করার খবর পাওয়া গেছে। অভিযুক্তদের গলায় জুতার মালা পরিয়ে এবং দড়িতে বেঁধে গ্রামজুড়ে ঘোরানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ই ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে পানপট্টি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আলামিন ও শারমিন নামের দুই ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয়রা। পরদিন সকালে তাদের গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্যে লাঞ্ছিত করা হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শত শত মানুষের উপস্থিতিতে তাদের দড়িতে বেঁধে এলাকায় ঘোরানো হচ্ছে।

আটক হওয়া মোহাম্মদ আলামিন পেশায় একজন কৃষক এবং পানপট্টি ইউনিয়নের বাসিন্দা। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে অভিযুক্ত নারী শারমিনের স্বামী পেশায় একজন জেলে এবং ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। শারমিনেরও এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

গত ৪ মাস ধরে মোবাইল ফোনের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জিজ্ঞাসাবাদে শারমিন জানান, তিনি তার বর্তমান স্বামীর সাথে আর সংসার করতে চান না এবং আলামিনের সাথেই থাকতে চান।

আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে মধ্যযুগীয় কায়দায় লাঞ্ছিত করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০১:৩৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
১৪১ বার পড়া হয়েছে