ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন

ফলাফল যাই হোক একসঙ্গে কাজ করব: ছাত্রদল সমর্থিত প্রার্থী রাকিব

রোজ খবর ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এগোচ্ছে জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. রাকিব।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্ট কেন্দ্র থেকে নিজের ভোট দেন ছাত্রদল, ছাত্র অধিকার ও সাধারণ শিক্ষার্থীদের সমর্থিত সমন্বিত প্যানেলের ভিপি প্রার্থী মো. রাকিব।

ভোট শেষে তিনি গণমাধ্যমকে বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আজ জকসু নির্বাচন হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা চাই সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হোক। ফলাফলের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা মাঠে থাকব।

নির্বাচনের ফল যাই হোক, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে রাকিব বলেন, যেই নির্বাচিত হোক, আমি তার সঙ্গে কাজ করবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমি সবসময় নিজেকে প্রস্তুত রাখবো।

এর আগে তার প্যানেল ভোট গণনা পদ্ধতি নিয়ে ম্যানুয়ালি গণনার দাবি তুললেও নির্বাচন কমিশন মেশিন রিডেবল সিস্টেমে (ওএমআর) ফলাফল গণনা ও প্রকাশের সিদ্ধান্ত নেয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:২৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
৪৭ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481