ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালী-৬ আসনে নির্বাচনী হলফনামায়

এনসিপির হান্নান মাসউদের আয় বাবার আয়ের ১৮ গুণ

রোজ খবর ডেস্ক

একই আসন (নোয়াখালী-৬) এ বাবা ছেলে পরস্পরের মুখোমুখি হয়েছেন। হলফনামায় দুই জনের আয়ে বিস্তর পার্থক্য লক্ষ্য করা গিয়েছে। বাবা সুপ্রিম পার্টির প্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক, আর ছেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

গত সোমবার শেষ দিনে (২৯ ডিসেম্বর) আসনটিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা। দাখিল করা নির্বাচনি হলনাফায় দেখা গেছে, অবসরপ্রাপ্ত শিক্ষক বাবার চেয়ে ১৮ গুণ বেশি টাকা রয়েছে হান্নান মাসউদের।

আমিরুল ইসলাম রিটার্নিং অফিসারের কাছে দাখিল করা হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন তার কাছে টাকা রয়েছে ১ লাখ ৯৩ হাজার টাকা। আর ছেলে হান্নান মাসউদ উল্লেখ করেছেন, তার কাছে রয়েছে ৩৫ লাখ টাকা। সে হিসাবে, বাবার চেয়ে ছেলের কাছে টাকা রয়েছে ১৮ গুণ বেশি।

হলফনামায় হান্নান মাসউদ নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন। তিনি নিজেকে আলিম পাশ উল্লেখ করে ঢাকায় ডিজেল্যান্ট গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠানের মালিক উল্লেখ করেন। এখান থেকে তার আয় দেখানো হয়েছে ৬ লাখ ৭০ হাজার টাকা।ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ১ হাজার ৫৫ টাকা। এছাড়াও বন্ড, ঋণপত্র খাতে ১ লাখ টাকা, স্বর্ণালংকার ৮ লাখ টাকা, আসবাবপত্র ১ লাখ টাকার।

অন্যদিকে বাবা আমিরুল ইসলাম আবদুল মালেকের ইলেকট্রনিকসের মূল্য ২৫ হাজার টাকা, আসবাবপত্র ৭৫ হাজার টাকা উল্লেখ করেছেন।

হলফনামায় হান্নান মাসউদের বয়স ২৫ বছর এবং তার বাবা আবদুল মালেকের বয়স ৬৫ বছর। হলফনামা অনুযায়ী বাবা-ছেলে দুজনই বসবাস করেন হাতিয়ার বুড়ির চর ইউনিয়নের উত্তর সাগরিকা গ্রামে।

উল্লেখ্য, বাড়িতে ভাঙাচোরা ঘর ভেঙে এখন পাকা ঘর করা হচ্ছে। বাড়ির সামনে ও পেছনে রয়েছে দুটি ছোট আকারের পুকুর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
৬৬ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481