মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৮
ঘন কুয়াশার মধ্যে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে আটজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার পর হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে অ্যাডভেঞ্চার–৯ ও জাকির সম্রাট–৩ নামের দুটি লঞ্চের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
সদরঘাট নৌ থানার ইনচার্জ সোহাগ রানা জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের অবস্থা ও অন্যান্য বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।
ঝালকাঠির অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) বাইজিদ ইবনে আকবর জানান, মেঘনা নদীতে সংঘটিত লঞ্চ দুর্ঘটনার পর ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার–৯ লঞ্চটিকে আটক করা হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, রাজধানীর সদরঘাট থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার–৯ এবং ভোলা থেকে সদরঘাটগামী এমভি জাকির সম্রাট–৩ ঘন কুয়াশার মধ্যে পড়লে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এমভি জাকির সম্রাট–৩ লঞ্চটির বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর অ্যাডভেঞ্চার–৯ বরিশালের দিকে যাত্রা অব্যাহত রাখে এবং জাকির সম্রাট–৩ ঢাকার উদ্দেশে রওনা দেয়।
চাঁদপুরে বিআইডব্লিউটিএর পরিদর্শক আব্দুল মান্নান জানান, দুর্ঘটনার পর গভীর রাতে জাকির সম্রাট–৩ লঞ্চটি চাঁদপুর লঞ্চ টার্মিনালে ভেড়ানোর চেষ্টা করলে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা লঞ্চে আগুন দেওয়ার হুমকিও দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আশঙ্কায় লঞ্চের মাস্টার আহত যাত্রীদের নিয়ে ঢাকার দিকে যাত্রা শুরু করেন
রোজ খবর…










