ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাদি হত্যার প্রতিবাদে উত্তাল বরগুনা: পুলিশ সুপারের কার্যালয় অবরোধ

রোজ খবর ডেস্ক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে বরগুনা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে জুলাই বিপ্লবের ছাত্র-জনতা। একইসঙ্গে তারা বরগুনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রকাশ্য কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে বরগুনা প্রেসক্লাব চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কার্যালয়ের মূল ফটকের সামনের সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মারা গেলেও মূল খুনিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও আসামিদের পালাতে দেওয়া প্রশাসনের চরম ব্যর্থতা।

বিক্ষোভকারী সিনহা রহমান বলেন, “হাদির হত্যাকারীরা কীভাবে পালিয়ে যায়, তা প্রশাসনের ব্যর্থতার হাস্যকর উদাহরণ। আমরা জুলাই আন্দোলনে রক্ত দিয়েছি, কিন্তু এখনো দেশ নিরাপদ নয়। বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরছে, মিছিল করছে। পুলিশ তাদের ধরে না, আর ধরলেও তারা দ্রুত ছাড়া পেয়ে যায়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে আমরা আবারও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।”

আরেক আন্দোলনকারী ইমাম হোসেন বলেন, “বরগুনার মাটিতে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালানো ছাত্রলীগের কোনো ঠাঁই নেই। বুলেটের ভয় দেখিয়ে বিপ্লবীদের দমন করা যাবে না।”

বিক্ষোভের মুখে অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, “পুলিশ অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনছে। তবে আসামিরা আদালতের মাধ্যমে জামিন পেলে সেখানে পুলিশের কিছু করার থাকে না। পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে এবং আইনি কার্যক্রম চলমান রয়েছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
৪৭ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481