বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে সংবাদ পেয়ে পুলিশ জিগাতলা নারী হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে জান্নাতারা রুমীর ঝু*লন্ত মরদেহ দেখতে পায়। পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ উদ্ধার করা হয়।
ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর ঝু*লন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর একটি ছাত্রী হোস্টেল থেকে এনসিপির ধানমণ্ডি শাখার নারী নেত্রী জান্নাতারা রুমী (৩২)-এর ঝু*লন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) হাজারীবাগের জিগাতলা এলাকায় অবস্থিত একটি নারী হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে সংবাদ পেয়ে পুলিশ জিগাতলা নারী হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে জান্নাতারা রুমীর ঝু*লন্ত মরদেহ দেখতে পায়। পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, যতটুকু জানা গেছে, মৃতা এনসিপির ধানমণ্ডি শাখার একজন নারী নেত্রী ছিলেন।
এদিকে মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া সর্বশেষ স্ট্যাটাসে জান্নাতারা রুমী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কথা উল্লেখ করেন। ওই স্ট্যাটাসে তিনি লেখেন,
“ইয়া আল আল্লাহ, হাদি ভাইকে আমাদের খুব দরকার।”
পোস্টটির সঙ্গে দুটি কান্নার ইমোজিও যুক্ত ছিল।
এর একদিন আগে দেওয়া আরেকটি পোস্টেও রুমীর একটি লেখা ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়েছে। ওই পোস্টে একটি ছবি যুক্ত করে তিনি লেখেন,
“একদিন ভোর হবে, সবাই ডাকাডাকি করবে কিন্তু আমি উঠব না… কারণ আমি ভোরে উঠি না!”
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট ও পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।