ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এমপির চার থানায় ওসি বদলি ও নতুন পদায়ন

নিজস্ব সংবাদ :

রাজধানীর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর গুরুত্বপূর্ণ চারটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে বদলি ও নতুন পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, উত্তরা পশ্চিম থানার বর্তমান ওসি কাজী মো. রফিক আহমেদকে গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে গুলশান বিভাগের বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে উত্তরা পশ্চিম থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, বনানী থানার শূন্য পদে দায়িত্ব পেয়েছেন ডিএমপি লাইনওয়ারের কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম।

এ ছাড়া ডিএমপি লাইনওয়ারের আরেক কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিএমপি কমিশনারের নির্দেশক্রমে এ বদলির আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:৫১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
১৭ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481