ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

নিজস্ব সংবাদ :

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় দেশের দুই গুরুত্বপূর্ণ সেতু—পদ্মা সেতু ও যমুনা সেতু—এ যানবাহন পারাপার ও টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ১৭ থেকে ১৯ মার্চ এই তিন দিনে পদ্মা সেতু দিয়ে মোট ১ লাখ ৯ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে টোল আদায় হয়েছে ১২ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা। যা গত বছরের তুলনায় বেশি।

অন্যদিকে, ১৮ মার্চ একদিনেই যমুনা সেতু দিয়ে সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন পারাপার হয়েছে। ওইদিন টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা, যা আগের বছরের রেকর্ড অতিক্রম করেছে।

সংশ্লিষ্টরা জানান, এ বছর যানবাহনের চাপ বেশি থাকলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা বা দীর্ঘ যানজট দেখা যায়নি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া পরিকল্পনা ও ব্যবস্থাপনার কারণে এমন সফলতা এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০১:৩৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
১৫ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481