মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কাজকরতে হবে ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি: আলমগীর সরকার
আমিনুল ইসলাম আল আমিন:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুরতেল্লাপুর ইউনিয়ন পরিষদ মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার( ২৭ আগস্ট) মতলব উত্তর থানা কতৃক আয়োজিত
মাদককে না বলি সুস্থ ও সুন্দর জীবন গড়ি
আসুন আমরা সবাই বাংলাদেশর সার্বভৌমত্ব রক্ষা করার অঙ্গীকার করি।
মতলব উত্তরে সাদুল্লাপুর ইউনিয়নে মাদকবিরোধী বিভিন্ন প্রধান প্রধান সড়কগুলো র্যালি প্রদক্ষীণ পুনরায় সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়।
প্রধান অতিথি বক্তব্য রাখেন : মতলব উত্তর উপজেনা সাবেক সাধারন সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য মোঃ আলমগীর সরকার,
প্রধান অতিথি :আলমগীর সরকার বলেন দেশ ও জাতিকে রক্ষা করতে হলে যুব সমাজের প্রয়োজন যুবসমাজ মাদকের ছেরে, মাদক সেবীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি ছিলেন মতলব উত্তর থানার কর্মকর্তা ভারপাপ্ত ওসি কামরুল হাসান।
মাদকবিরোধী যুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে
মতলবের মাটিতে মাদকের কোনো স্থান হবে না। মাদক আমাদের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
আসুন,সবাই দল-মত নির্বিশেষে সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি এবং আমাদের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করি।
একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত মতলব গড়ার লক্ষ্যে আমরা সবাই একসাথে।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার এসআই রবিউল হক, মতলব উত্তর থানার এ এস আই আনিসুল, মতলব উত্তর উপজেলার যুবদলের যুগ্ম সম্পাদক মামুন সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার , ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কাইয়ুম মুন্সী,
কলাকান্দা ইউনিয়ন যুবদল নেতা মামুন সরকার, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা বাহিমা আক্তার প্রমুখ।
এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।























