ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪.১১ জিপিএ পেয়েও ফল দেখল না রেজা

নিজস্ব সংবাদ :

৪.১১ জিপিএ পেয়ে এসএসসি পাস রেজা, ফল প্রকাশের আগেই মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি:
এসএসসি পরীক্ষায় ৪.১১ জিপিএ পেয়ে কৃতকার্য হয়েছে হবিগঞ্জের বাহুবল উপজেলার শিক্ষার্থী কাজী রেজা (১৬)। কিন্তু নিজের কাঙ্ক্ষিত ফলাফল দেখার সুযোগ হয়নি তার। ফল প্রকাশের মাত্র একদিন আগে আকস্মিক শ্বাসকষ্টে অসুস্থ হয়ে মারা যায় রেজা।
কাজী রেজা বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজী বাড়ির কাজী আলফু মিয়ার একমাত্র ছেলে। সে সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল রেজা।
স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে হঠাৎ শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে রেজা। পরিবারের সদস্যরা দ্রুত চিকিৎসার উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। ওই দিনই তার মৃত্যু হয়।
পরদিন সোমবার সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। রেজার ফলাফল প্রকাশের পর জানা যায়, সে ৪.১১ জিপিএ নিয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছে। যে ফলাফলের জন্য রেজা ও তার পরিবার অপেক্ষা করছিল, সেই সাফল্যের খবর তাকে ছাড়াই পৌঁছায় পরিবারের কাছে।
একমাত্র সন্তানের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সন্তানের সাফল্যের খবরও তাদের কাছে হয়ে উঠেছে বেদনার কারণ। সহপাঠী ও শিক্ষকদের মধ্যেও রেজার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চক্রামপুর গ্রামের নিজ বাড়িতে রেজার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মাত্র ১৬ বছর বয়সে রেজার আকস্মিক মৃত্যু তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে। এসএসসির ফলাফলে তার সাফল্য এসেছে, কিন্তু সেই সাফল্যের মুহূর্তটি দেখার সুযোগ আর পেল না রেজা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:০০:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
১ বার পড়া হয়েছে