ঢাকা ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সব চাপ উপেক্ষা করে প্রতিরোধে অটল ইরান, ছাড় নয় আত্মমর্যাদায়

নিজস্ব সংবাদ :

সব চাপ উপেক্ষা করে প্রতিরোধে অটল ইরান, ছাড় নয় আত্মমর্যাদায়
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ, সংঘাত ও নানা প্রতিকূলতার মধ্যেও নিজেদের প্রতিরোধের নীতি থেকে সরে আসবে না ইরান—এমনই দৃঢ় বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
রোববার (৯ আগস্ট) তেহরানে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে মহররম ও আশুরা’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ইরানের ইতিহাস, জাতীয় পরিচয় ও আত্মমর্যাদার সঙ্গে প্রতিরোধের চেতনা গভীরভাবে জড়িয়ে আছে। কোনো ধরনের চাপ বা প্রতিকূলতা এই অবস্থানকে দুর্বল করতে পারবে না।
আরাগচির বক্তব্যে উঠে আসে মহররম ও আশুরার ঐতিহাসিক চেতনার প্রসঙ্গ। তিনি বলেন, এসব ঐতিহাসিক ঘটনা ও সংরক্ষিত নথি পর্যালোচনা করলে আধিপত্যবাদী ও ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ইরানের দীর্ঘ সংগ্রামের চিত্র স্পষ্ট হয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, সাম্প্রতিক সংঘাতে দেশটির বিভিন্ন অঞ্চলে কর্মকর্তা থেকে সাধারণ নাগরিক পর্যন্ত বহু মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু এসব প্রাণহানি ইরানকে তার স্বাধীনতা ও আত্মমর্যাদা রক্ষার অবস্থান থেকে সরাতে পারেনি।
তিনি বলেন, কোনো জাতি যদি নিজের স্বাধীনতা ও মর্যাদা রক্ষার সংগ্রাম থেকে সরে যায়, তাহলে শুধু ভূখণ্ড নয়—জাতীয় পরিচয় ও ভবিষ্যৎ নির্ধারণের সক্ষমতাও হুমকির মুখে পড়ে। আর এ কারণেই ইরান সব ধরনের চাপের মধ্যেও প্রতিরোধের নীতি ধরে রেখেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।
আরাগচি আরও বলেন, যুদ্ধে যারা অন্যায়ভাবে প্রাণ হারিয়েছেন, তাদের আত্মত্যাগ ভুলে যাওয়ার সুযোগ নেই। নিহতদের স্মৃতি ইরানের ন্যায়বিচার ও প্রতিরোধের সংগ্রামকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে হত্যাকাণ্ড ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক চাপের মুখেও ইরানের বর্তমান অবস্থান আরও একবার স্পষ্ট হলো—আলোচনা বা চাপের মুখে জাতীয় স্বাধীনতা, আত্মমর্যাদা ও প্রতিরোধের নীতি থেকে সরে যাওয়ার কোনো ইঙ্গিত দিচ্ছে না তেহরান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:২৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
৫ বার পড়া হয়েছে