হাসপাতালে অ্যান্টিভেনাম না দেওয়ার অভিযোগ, পথে মৃত্যু
সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু, অ্যান্টিভেনাম না দেওয়ার অভিযোগ
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় সাপের কামড়ে জাকির মৃধা (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শনিবার সকালে নিজ বাড়িতে চা খাওয়ার সময় তার বাম পায়ের আঙুলে সাপ কামড় দেয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের রেজিস্টার অনুযায়ী, সকাল ৭টা ৪৫ মিনিটে তাকে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর অ্যান্টিভেনাম না দিয়ে তাকে পটুয়াখালীতে রেফার করা হয়। পরে অ্যাম্বুলেন্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
তবে কর্তব্যরত চিকিৎসকের দাবি, জাকির মৃধার শারীরিক অবস্থা বিবেচনা করে সিনিয়র চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেই অ্যান্টিভেনাম না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ঘটনাটি নিয়ে পরিবারের অভিযোগ ও চিকিৎসকদের সিদ্ধান্ত—দুই দিকই খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।



















