ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে আনোয়ার মাঝি হত্যা মামলা থেকে শেখ সাদীর নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

নিজস্ব সংবাদ :

মতলব (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আনোয়ার মাঝি হত্যা ঘটনায় হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং নির্দোষ শেখ সাদীর নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জুলাই) মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ গাজীপুর বাইতুল মোকাদ্দাস জামে মসজিদর সামনে আনোয়ার মাঝি হত্যা মামলা প্রত্যাহার এবং নির্দোষ শেখ সাদীর নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল ইসলাম সরকার, সমাজসেবক শাহিনূর মাষ্টার, মূক্তার মোল্লা, শেখ সাদীর ছোট বোন মিতা আক্তার।
বক্তারা বলেন, মতলব উত্তর থানার এফ আই আর নং ১২/১০২, তারিখ- ২১ মে ২০২১; জি আর নং ১০২ দক্ষিণ গাজীপুর গ্ৰামের আনোয়ার মাঝি হত্যা মামলায় উদ্যেশ্য প্রণোদিত হয়ে নির্দোষ শেখ সাদী কে আসামি করা হয়। মামলা থেকে বাদ দেয়ার কথা বলে এ মামলার বাদী মোঃ মোক্তার হোসেন মাঝি আসামি শেখ সাদীর পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা নেন। কিন্তু তারপর শেখ সাদীকে মামলা থেকে তাকে অব্যাহতি দেয়া হয়নি। শেখ সাদী প্রবাস থেকে এসে চাঁদপুর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:৪৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
০ বার পড়া হয়েছে