ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফতেপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াস আলীর মতবিনিময়

নিজস্ব সংবাদ :

মতলব চাঁদপুর প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী পশ্চিম নাউরী গ্রামবাসীর সাথে মতবিনিময় অনুষ্টিত হয়েছে।
নাউরী গ্ৰামবাসী এম ইলিয়াস আলীকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন প্রদান করেন।

শুক্রবার (৩ জুন) বিকেলে পশ্চিম নাউরী বেপারী বাড়িতে গ্ৰামবাসী নিয়ে মতবিনিময় সভা বক্তব্য রাখেন- ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলী।

সমাজসেবক আব্দুল হালিম সরকারের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার রিফাত উল্লাহর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনম গোলাম মোস্তফা মাস্টার, বিএনপির নেতা জাহাঙ্গীর সরকার, এস এম মমিনুল ইসলাম সরকার, সমাজসেবক রুহুল আমিন বেপারী, নুরুল ইসলাম বেপারী, নান্নু মিয়াজী, ইসমাইল মোল্লা, জীবন দেওয়ান, ‌ওসমান প্রধান, আবু তাহের বেপারী, হাসান প্রধান, সাবান উল্লাহ প্রধান, ইমার উদ্দিন প্রধান, উপজেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী মেম্বার প্রার্থী সেলিনা আক্তার, সাবেক ইউপি সদস্য রাহিমা ইসলাম’সহ আরও অনেকেই।

বক্তারা বলেন ফতেপুর পশ্চিম ইউনিয়নের নাউরী একটি ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামের অনেক সুনাম রয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে চলায় আমাদের সমাজ সুন্দর ও সুশৃংখল ভাবে চলছে। আমাদের পাঁচ নাউরী গ্রামের মসজিদ, মাদ্রাসা, প্রাইমারী স্কুল, ঈদগাহ, উচ্চ বিদ্যালয়, কলেজ। এতে প্রমান করে আমাদের পাঁচ নাউরী মিলবন্ধন কতটা। প্রশাসনিকভাবে নেতৃত্ব দেয়ার জন্য আমাদের গ্রামের একজন প্রতিভাবান তরুণ ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করার অঙ্গীকারবদ্ধ হন। সেই লক্ষ্যে আমরা গ্রামবাসীর সকলের মতামত নেয়ার জন্য একত্রিত হই। সেখানে আমরা সকলের মতামতের পরিপ্রেক্ষিতে এম ইলিয়াস আলীকে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত করে তাকে জয়যুক্ত করার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ হই।

বক্তারা আরো বলেন, এম ইলিয়াস আলী একজন প্রতিভাবান তরুণ, সে যদি ফতেপুর পশ্চিম ইউনিয়ন এর প্রতিটি ঘরে ঘরে মানুষের নিকট পৌছাতে পারে তাহলে তার বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।

মতবিনিময় সভার আনম গোলাম মোস্তফা মাস্টার সকলের উদ্দেশ্যে বলেন, একমাত্র ঐক্যবদ্ধতার। আমাদের পাঁচ নাউরী গ্রামের মানুষের ঐক্যবদ্ধতা ও আন্তরিকতার ফলে আমাদের এই বিজয় সুনিশ্চিত হয়েছে। আমি চাই ইলিয়াস আলীর জন্যও আমাদের আবার ঐক্যবদ্ধ হতে হবে এবং বিজয় ছিনিয়ে আনতে হবে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে একটি যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন রয়েছে। তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফতেপুর পশ্চিম ইউনিয়নের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াস আলী বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, কৃষি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দেওয়া এবং একটি আধুনিক, মাদক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভা শেষে উপস্থিত এলাকাবাসী বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:২২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
৩ বার পড়া হয়েছে