ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক

নিজস্ব সংবাদ :

আমিনুল ইসলাম আল – আমিন :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সরকারি সেবার মানোন্নয়ন, ইউনিয়ন পরিষদের কার্যক্রম তদারকি এবং ভূমি সেবায় জনভোগান্তি কমানোর লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন ও বৃক্ষরোপণ করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

সোমবার (১৫ জুন) সকালে তিনি মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দাপ্তরিক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় সরকারি সেবার গুণগত মান বৃদ্ধি, নাগরিক সেবা সহজীকরণ এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।
পরে জেলা প্রশাসক উপজেলার ফরাজীকান্দি ও মোহনপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। সেখানে ইউনিয়ন পরিষদের সেবার মান, গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের সেবা প্রদান এবং স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদে আগত সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের মতামত শোনেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সরকারি সেবা আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।
এরপর জেলা প্রশাসক মোহনপুর ইউনিয়ন ভূমি অফিস ও ফরাজীকান্দি ভূমি অফিস পরিদর্শন করেন। ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যালোচনা শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ভূমি সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দ্রুত, স্বচ্ছ ও আন্তরিক সেবা নিশ্চিত করতে হবে।

পরিদর্শন শেষে তিনি সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মোহনপুর ও ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন মৃধা, বীর মুক্তিযোদ্ধা হাসেম তপাদার, ইউনিয়ন ভূমি অফিস ও পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৫৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ বার পড়া হয়েছে