ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে বাধা: সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিজস্ব সংবাদ :

স্টাফ রিপোর্টার : দিল্লি বিমানবন্দরে নাটকীয় ঘটনা! সফর মাঝপথে শেষ করে দেশে ফিরলেন উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
নয়াদিল্লিতে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠকে অংশ নিতে গিয়ে হঠাৎ করেই তৈরি হলো অস্বাভাবিক পরিস্থিতি! বিমানবন্দরে সাময়িক জটিলতার মুখে পড়েন প্রধানমন্ত্রীর নীতিনির্ধারণ ও কৌশলবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
যদিও পরে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং বৈঠকে অংশ নেওয়ার অনুরোধও জানানো হয়, কিন্তু তিনি সফর আর এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নেন। রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে পরিস্থিতিকে “গুরুত্বপূর্ণ বার্তা” হিসেবে দেখেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন—
তিনি ব্যক্তিগতভাবে নয়, বরং রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলেন। তাই ঘটনার পর তিনি বিষয়টিকে কূটনৈতিক অবস্থানের অংশ হিসেবেই বিবেচনা করেন।
এই ঘটনার পর কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষজ্ঞদের মতে, এমন ঘটনা দুই দেশের সম্পর্ক ও প্রটোকল ব্যবস্থাপনায় নতুন প্রশ্ন তুলতে পারে। তবে এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো দেশের পক্ষ থেকেই আনুষ্ঠানিক বিস্তারিত ব্যাখ্যা আসেনি।
ঘটনা কি শুধুই প্রশাসনিক জটিলতা, নাকি এর পেছনে আছে বড় কোনো কূটনৈতিক বার্তা?

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০১:৩৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
৩ বার পড়া হয়েছে