ঢাকা ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৪৫ দিনের ‘বিরতি’ চাইলেন ট্রাম্প, সরাসরি প্রত্যাখ্যান ইরানের

রোজখবর ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান জানিয়েছে, তারা সাময়িক বিরতি নয়—যুদ্ধের স্থায়ী সমাধান চায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত প্রায় ৩৯ দিন ধরে ইরানে যৌথভাবে হামলা চালাচ্ছে। এর জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে তেহরান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান, তুরস্ক ও মিশর মধ্যস্থতার উদ্যোগ নেয়। তাদের পক্ষ থেকে ইরানের কাছে ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়, যা মূলত ট্রাম্প প্রশাসনের আগ্রহে তৈরি হয়েছিল বলে জানা যায়।

তবে সোমবার (৬ এপ্রিল) ইরান স্পষ্টভাবে জানিয়ে দেয়, এই প্রস্তাব তারা গ্রহণ করবে না। ইরানের দাবি—যুদ্ধ থামাতে হলে প্রথমে হামলা বন্ধের নিশ্চয়তা দিতে হবে এবং দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে হবে।

এদিকে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প কঠোর ভাষায় বলেন, প্রয়োজনে “এক রাতেই ইরানকে ধ্বংস করে দেওয়া সম্ভব।” তিনি একটি চুক্তির জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে—হরমুজ প্রণালি খুলে দেওয়া না হলে কিংবা শর্ত না মানলে বড় ধরনের হামলা চালানো হতে পারে।

অন্যদিকে ইরান জানিয়েছে, অতীত অভিজ্ঞতার কারণে তারা ওয়াশিংটনের ওপর আস্থা রাখতে পারছে না। দেশটির কূটনৈতিক সূত্র বলছে, আলোচনার আগের ধাপগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার কারণে বিশ্বাসযোগ্যতা সংকট তৈরি হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
৯ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481