ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অচল ৮ ব্যাংক, লুটপাট-টাকা পাচারের অভিযোগ’: বললেন পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব সংবাদ :

দেশের ব্যাংকিং খাতে বড় ধরনের সংকটের ইঙ্গিত দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বিগত সরকারের লুটপাট ও টাকা পাচারের কারণে দেশের অন্তত ৭ থেকে ৮টি ব্যাংক কার্যত অচল অবস্থায় পড়ে গেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রায় ১৫ কোটি টাকা ইউনিয়ন ব্যাংক-এ আটকে রয়েছে। তিনি বলেন, “ভাগ্যের নির্মম পরিহাস—যে সম্পদ আছে, সেটিও এখন অনিশ্চিত। শেষ পর্যন্ত সেই টাকা ফেরত পাওয়া যাবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।”

তিনি আরও বলেন, “শুধু একটি ব্যাংক নয়, দেশের ৭-৮টি ব্যাংক আজ অচল অবস্থায় রয়েছে। এর পেছনে মূল কারণ লুটপাট ও অবৈধভাবে টাকা পাচার।”

বর্তমান পরিস্থিতিকে ‘কঠিন সময়’ উল্লেখ করে এ্যানি বলেন, এই সংকট কাটিয়ে উঠতে সবার আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন।

মেগা প্রকল্প নিয়েও সমালোচনা করেন তিনি। মন্ত্রীর ভাষ্য, গত বছরগুলোতে নেওয়া অনেক প্রকল্প সাধারণ মানুষের উপকারে আসেনি। “১ হাজার কোটি টাকার প্রকল্প ১০ হাজার কোটি টাকায় বাস্তবায়ন হয়েছে—মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে,” বলেন তিনি।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জেলা পরিষদ, পৌরসভা, পুলিশ বা সিভিল প্রশাসন—যেখানেই দুর্নীতি হোক না কেন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কেউ রাজনৈতিক ব্যক্তি হলেও ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু। এতে আরও বক্তব্য দেন স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:৪৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
১১ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481