ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সদরঘাটে লঞ্চ সংঘর্ষে হতাহত, তদন্তে ৬ সদস্যের কমিটি

রোজখবর ডেস্ক

রাজধানীর সদরঘাট এলাকায় দুই লঞ্চের সংঘর্ষে হতাহতের ঘটনায় ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠিত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ উদ্ঘাটন, দায়ীদের শনাক্তকরণ এবং সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৮ মার্চ সদরঘাটের ১৪ নম্বর পন্টুনের কাছে ঢাকা-ইলিশা (ভোলা) রুটের ‘আসা-যাওয়া-৫’ এবং ঢাকা-দৌলতদিয়া-যশোরহাট রুটের ‘এমভি জাকের স্মার্ট-৩’ লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন হতাহত হন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল ইসলামকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-এর পরিচালক এস এম শাহেদ রেজা, নৌপরিবহণ অধিদপ্তরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মোহাম্মদ এহতেছানুল হক ফকির, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহকারী পরিচালক এ কে এম শামসুজ্জোহা এবং সহকারী সচিব মো. মেহেদী হাসান, যিনি সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
৮ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481