ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

রোজখবর ডেস্ক

দেশের স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষায় চালু থাকা লটারি পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, ভবিষ্যতে স্কুলে ভর্তি নেওয়া হবে পরীক্ষার মাধ্যমে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির বিদ্যমান লটারি প্রথা আর থাকবে না। শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও জানান, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বৃত্তি পরীক্ষা আগের মতোই চালু থাকবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নামসহ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সরকারের এই সিদ্ধান্তে স্কুল ভর্তি প্রক্রিয়ায় নতুন পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
১৯ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481