ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রমজানে আল-আকসা বন্ধ: ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা

নিজস্ব সংবাদ :

পবিত্র রমজান মাসে টানা ১২ দিন আল-আকসা মসজিদ বন্ধ রাখার ঘটনায় ইসরায়েল-এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে আটটি মুসলিম দেশ। দেশগুলো হলো কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিসর এবং সংযুক্ত আরব আমিরাত।

বুধবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, পূর্ব জেরুজালেম-এর পুরোনো শহর ও উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধ আন্তর্জাতিক আইন ও মানবিক আইনের লঙ্ঘন।

বিবৃতিতে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের উসকানিমূলক কর্মকাণ্ড ও মুসল্লিদের বিরুদ্ধে পদক্ষেপের নিন্দা জানিয়ে অবিলম্বে মসজিদের ফটক খুলে দেওয়ার আহ্বান জানানো হয়।

অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, ইরান-এর সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তাজনিত ব্যবস্থা হিসেবে এসব সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও হামাস এই পদক্ষেপকে ফিলিস্তিনিদের অধিকার ও ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৩৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
১৪ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481