ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে

ইরানে হামলার নিন্দা উত্তর কোরিয়ার

নিজস্ব সংবাদ :

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, তেহরানের ওপর এই হামলা অবৈধ এবং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করা হচ্ছে।

বুধবার (১১ মার্চ) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে এসব মন্তব্য করেন।

বিবৃতিতে বলা হয়, ইরানে চালানো হামলার ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের পরিপন্থী। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের এ ধরনের সামরিক পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্বব্যাপী অস্থিতিশীলতা তৈরি করছে।

উত্তর কোরিয়া আরও বলেছে, অন্য দেশের সরকারকে হুমকি দেওয়া বা হামলার মাধ্যমে চাপ প্রয়োগ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচনের বিষয়েও প্রতিক্রিয়া জানিয়েছে পিয়ংইয়ং। দেশটি বলেছে, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস যে সিদ্ধান্ত নিয়েছে তা দেশটির জনগণের ইচ্ছার প্রতিফলন। নতুন নেতাকে তারা সম্মান জানায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়ার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: সিএনএন

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:৩৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
৬৮ বার পড়া হয়েছে