ঢাকা ১১:০৫ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

বাহরাইনে ভবনে আঘাত মার্কিন প্যাট্রিয়ট মিসাইলের

নিজস্ব সংবাদ :

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনের রাজধানী মানামায় একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র। ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে ক্ষেপণাস্ত্রটি পথভ্রষ্ট হয়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাহরাইনের মানামায় একটি ড্রোন আক্রমণ প্রতিহত করার সময় যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি আবাসিক ভবনে গিয়ে পড়ে।

এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কিনা কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার পর বিভিন্ন উপসাগরীয় দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে। এসব হামলা প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হলে কখনও কখনও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র বা ধ্বংসাবশেষ বেসামরিক এলাকায় গিয়ে পড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়। তবে ভিডিওটি ঠিক কখন ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:১১:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
৯ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481