ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের হামলার আশঙ্কা, তুরস্কে থাকা নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

নিজস্ব সংবাদ :

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় তুরস্কে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দক্ষিণ-পূর্ব তুরস্ক ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে তাদের।

সোমবার (৯ মার্চ) তুরস্কের আকাশসীমায় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রবেশের দ্বিতীয় চেষ্টার খবরের পর এই সতর্কতা জারি করে ওয়াশিংটন। আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, আদানা শহরের নিকটবর্তী কনস্যুলেট থেকে জরুরি নয় এমন কর্মীদের চলে যেতে বলা হয়েছে।

দূতাবাস আরও জানায়, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় স্টেট ডিপার্টমেন্ট আদানা কনস্যুলেট জেনারেল থেকে অপ্রয়োজনীয় সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব তুরস্কে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত এলাকা ত্যাগ করতে জোরালোভাবে উৎসাহিত করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা গেছে।

তুরস্কের আদানা শহরের কাছেই অবস্থিত ইনসারলিক বিমানঘাঁটি ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, যেখানে দীর্ঘদিন ধরে মার্কিন সেনারা অবস্থান করছে। এ ঘাঁটির নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে ন্যাটো জানায়, ইরান থেকে তুরস্কের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৪৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
০ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481