ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ভয়ে বাঙ্কারে বিয়ে করল ইসরাইলি যুগল

নিজস্ব সংবাদ :

ইরানের হামলার আশঙ্কায় ইসরাইলি যুগল লিওর ল্যাসরি ও মাইকেল মারিয়ানোফ বাঙ্কারে বসেই বিয়ে সম্পন্ন করেছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তেল আবিবের ডিজেনগফ সেন্টার মলের পার্কিং লটে — যা বোমা আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয় — তারা নিজেদের বিবাহ অনুষ্ঠান আয়োজন করেছেন।

আগের পরিকল্পনা অনুযায়ী, লিওর ও মাইকেল পেতাহ টিকভায় বিয়ে করার কথা ছিল। তবে চলমান যুদ্ধের কারণে তা বাতিল করতে হয়। দুই পরিবারের সদস্য, বিশেষ করে মারিয়ানোফের আর্জেন্টিনার পরিবার, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া আশ্রয়কেন্দ্রে থাকা বহু ইসরাইলিও উদযাপনে অংশ নিয়েছিলেন।

ইসরাইল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মোবাইল সতর্কবার্তা এবং সাইরেন সিস্টেম চালু রেখেছে। বিয়ের দিনেও কয়েকবার সাইরেন বাজলেও, নবদম্পতি ও অতিথিরা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে নিরাপদে অনুষ্ঠানটি উদযাপন করেছেন।

লিওর ল্যাসরি বলেন, “সবকিছুর মধ্যেও আমরা বিয়েটা করতে পেরেছি। এটি আবেগঘন ও আনন্দময় মুহূর্ত।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:৩১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
৭৬ বার পড়া হয়েছে