ঢাকা ১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অভিনন্দন সংবলিত বিলবোর্ড অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব সংবাদ :

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে স্থাপন করা সব ডিজিটাল বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপনী প্রদর্শনী দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই কঠোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সংবলিত একটি ব্যানার দেখে তাৎক্ষণিক বিরক্তি প্রকাশ করেন এবং সঙ্গে সঙ্গে অপসারণের নির্দেশ দেন। এর আগে বিজয় সরণি এলাকা দিয়ে যাওয়ার সময়ও একটি এলইডি স্ক্রিনে অভিনন্দন বার্তা দেখলে তা বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী ব্যক্তিগত স্তুতি প্রচারের দিকে মনোযোগ না দেওয়ার ওপর জোর দিচ্ছেন এবং স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে, কোনো ব্যক্তি বা কোম্পানি তার ছবি ব্যবহার করে অভিনন্দন জানাবে না।

দৈনন্দিন কাজ শুরু করতে সচিবালয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে জলদস্যুতা রোধ, মানবপাচার ও অবৈধ চোরাচালান বন্ধে নিয়মিত টহল বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

কোস্টগার্ডকে দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সামুদ্রিক সীমানায় অস্থিতিশীলতা রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর নজরদারিতে রাজধানীর যানবাহনের গতি বেড়েছে। গত ১৪ দিনের পরিসংখ্যানে দেখা গেছে, রাজধানীর গড় গতিবেগ ঘণ্টায় ৪.৫ কিমি থেকে বেড়ে ৫.৩ কিমি হয়েছে। ট্রাফিক সিগন্যাল মেনে চলায় সাধারণ মানুষও সুবিধা পাচ্ছে।

খুচরা বাজারে চালের দাম বৃদ্ধির সংবাদ প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি খাদ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার এই পদক্ষেপের ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে এবং কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১০ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481