ইরানের যুদ্ধক্ষেত্রে ভূমিকম্প, রিখটার স্কেলে ৪.৩ মাত্রা
ইরানের গেরাশ অঞ্চলের ওপর মঙ্গলবার (৩ মার্চ) মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (USGS) অনুসারে, ভূমিকম্পটির মাত্রা ৪.৩ রিখটার স্কেলে এবং গভীরতা ১০ কিলোমিটার। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এটি এমন সময়ে ঘটেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালাচ্ছে। দেশটির রাজধানী তেহরানে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। জবাবে ইরানও বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটিসহ প্রতিক্রিয়া চালাচ্ছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তাদের অভিযানে ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের নিয়ন্ত্রণ কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং সামরিক বিমানঘাঁটি ধ্বংস হয়েছে।
ট্যাগস :



















