ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের তারেক নিহত

রোজখবর ডেস্ক

রোজখবর ডেস্ক
০২ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মো. তারেক (৪৮) উপজেলার আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ বাড়ির বাসিন্দা।

সোমবার (২ মার্চ) ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটির সময় এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মো. তারেক প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠাতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ফুফাতো ভাই মোশারফ হোসেন, যিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক, সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
৮০ বার পড়া হয়েছে