ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এপ্রিলের আগেই প্রধান নিয়োগ শেষের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নিজস্ব সংবাদ :

রোজখবর ডেস্ক
০১ মার্চ ২০২৬

বেসরকারি স্কুল-কলেজে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

রোববার (১ মার্চ) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। আলোচনায় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে শিক্ষামন্ত্রী এপ্রিলের আগেই নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং আগামী জুনের মধ্যে ভাইভা সম্পন্ন করার তাগিদ দেন। এনটিআরসিএ চেয়ারম্যান নির্ধারিত সময়ের মধ্যেই কার্যক্রম শেষ করার আশ্বাস দিয়েছেন।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসায় প্রতিষ্ঠান প্রধান পদে মোট ৮৬ হাজার ৪৪৩ জন প্রার্থী আবেদন করেছেন। আগামী ১৭ ও ১৮ এপ্রিল এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:৩৬:২১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
১৫২ বার পড়া হয়েছে