শপথভঙ্গের অভিযোগে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অপসারণ দাবি, আইনি নোটিশ পাঠালেন শাহরিয়ার
রোজখবর ডেস্ক | ২৭ ফেব্রুয়ারি ২০২৬
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর অপসারণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর এই আইনজীবী সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে নোটিশটি প্রেরণ করেন।
নোটিশে উল্লেখ করা হয়, জুলাইকে অসম্মান করে দেওয়া সাম্প্রতিক বক্তব্য রাষ্ট্রপতির সাংবিধানিক শপথের পরিপন্থি এবং তা শপথভঙ্গের শামিল। ফলে তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উদ্বোধনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ট্যাগস :










