ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

নিজস্ব সংবাদ :

ঢাকা: একুশে পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক শফিক রেহমান প্রধানমন্ত্রী তারেক রহমান-কে লাল গোলাপ উপহার দিয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সন্মাননা পদক গ্রহণ করতে গিয়ে তিনি পকেট থেকে লাল গোলাপ বের করে প্রধানমন্ত্রীর হাতে দেন।

প্রধানমন্ত্রী হাস্যজ্জলভাবে তা গ্রহণ করেন এবং শফিক রেহমানকে ধন্যবাদ ও অভিবাদন জানান। অনুষ্ঠানটিতে দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মোট ৯ জন গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক-২০২৬ প্রদান করা হয়েছে।

এ বছর পদকপ্রাপ্তরা হলেন:

চলচ্চিত্রে: ফরিদা আক্তার ববিতা

চারুকলায়: অধ্যাপক আবদুস সাত্তার

স্থাপত্যে: মেরিনা তাবাশ্যুম

সংগীতে: আইয়ুব বাচ্চু (মরণোত্তর)

নাট্যকলায়: ইসলাম উদ্দিন পালাকার

সাংবাদিকতায়: শফিক রেহমান

শিক্ষায়: অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার

ভাস্কর্যে: তেজস হালদার যশ

নৃত্যকলায়: অর্থী আহমেদ

সংগীত দল হিসেবে: ব্যান্ড ওয়ারফেজ

উল্লেখ্য, ১৯৯৩ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ টেলিভিশনে শফিক রেহমানের উপস্থাপনায় শুরু হয় তথ্যবহুল ও বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান লাল গোলাপ, যা তখন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:১৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
২১ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481