ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর বাজারে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন।

মতলব উত্তরে ধানের শীষের পক্ষে নির্বাচনী মতবিনিময়

আমিনুল ইসলাম আল আমিন :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) নির্বাচনী আসনে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ড. মো. জালাল উদ্দিনের পক্ষে প্রচার-প্রচারণা ও নির্বাচনী করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় বক্তব্যকালে ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন বলেন, একজন নারী হিসেবে নির্বাচনী মাঠে কাজ করতে গিয়ে সাধারণ মানুষের ব্যাপক সহযোগিতা ও ভালোবাসা পাচ্ছি। বিশেষ করে নারীরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা সরাসরি তুলে ধরছেন, যা আমাকে অনুপ্রাণিত করছে।

তিনি বলেন, চাঁদপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী নির্বাচিত হলে নারীদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। নারী উদ্যোক্তা তৈরি ও স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে।

তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ তরুণদের হাতেই। ধানের শীষ মানেই গণতন্ত্র, অধিকার ও কর্মসংস্থানের রাজনীতি। তরুণ সমাজকে এগিয়ে নিতে বিএনপি সবসময় কাজ করে যাবে।

তিনি আরও বলেন, আমার স্বামী ড. মো. জালাল উদ্দিন নির্বাচিত হলে আমি নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক কল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই।

সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে মাঠ পর্যায়ে প্রচার জোরদার করার আহ্বান জানান।

দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির লস্করের সভাপতিত্বে এবং যুবদল নেতা ইমু সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার।

এ সময় আরও বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুনছুরুর আলম ইমন, সাবেক ছাত্রনেতা সফিক শিকদার ও যুবদল নেতা নাজমুল হাসান রোকন প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:২৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
২৯ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481