ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রোববার (২৫ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনি পদযাত্রার উঠান বৈঠকে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

সংবিধানে ‘বিসমিল্লাহ’ থাকবে, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন: হাসনাত আব্দুল্লাহ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

সংবিধানে ‘বিসমিল্লাহ’ রাখা হবে—এ বিষয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলীয় মূখ্য সংগঠক ও জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

রোববার (২৫ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনি পদযাত্রার উঠান বৈঠকে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সংবিধানে ‘বিসমিল্লাহ’ রাখা হবে—এটি নিয়ে গণভোটের মৌলিক প্রশ্নগুলোর বিষয়ে এখনো স্পষ্ট আলোচনা হয়নি। যারা পরিবর্তন চান, তাদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রতীক হবে ‘শাপলা কলী’।

তিনি জানান, আসন্ন নির্বাচনে ভোটারদের দুটি বিষয়ে ভোট দিতে হবে—একটি সংসদ নির্বাচন, অন্যটি গণভোট। দুর্নীতিমুক্ত দেশ, চাঁদাবাজমুক্ত সমাজ, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং সংবিধান পরিবর্তনের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনি প্রচারে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে হাসনাত বলেন, যারা এখনো আমাদের ভোট দিতে চান না, তাদের কাছেও বারবার যেতে হবে। বাসায় ফিরে আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করে ভোট চাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আগামী নির্বাচন রক্তের বিনিময়ে অর্জিত একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। যোগ্য, শিক্ষিত ও সৎ প্রার্থীকে ভোট দেওয়ার মাধ্যমে জনগণকে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অতীতে দিনের ভোট রাতে হওয়া ও ভুয়া ভোটের অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের নির্বাচন আর জনগণ দেখতে চায় না।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, এনসিপির দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদুল ইসলাম নাহিদসহ এনসিপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:১৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৯২ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481