স্বামীকে খুন করে রাতভর মোবাইলে অশ্লীল ভিডিও দেখেন তরুণী, অতঃপর…
ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের গুন্টুরে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরকীয়া প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের পর স্বামীর মরদেহের পাশেই বসে রাতভর অশ্লীল ভিডিও দেখেছেন এক নারী—এমন ভয়ংকর তথ্য উঠে এসেছে পুলিশের তদন্তে।
পুলিশ জানায়, অভিযুক্ত নারীর নাম লক্ষ্মী মাধুরী। তার স্বামী লোকম শিবা নাগরাজু, পেশায় একজন পেঁয়াজ ব্যবসায়ী। দীর্ঘদিন ধরেই লক্ষ্মীর সঙ্গে এলাকার এক যুবক গোপীর পরকীয়া সম্পর্ক চলছিল।
তদন্তে জানা গেছে, সম্প্রতি নাগরাজু বিষয়টি আঁচ করতে শুরু করেন এবং স্ত্রীকে নজরদারিতে রাখেন। বিষয়টি বুঝতে পেরে স্বামীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন লক্ষ্মী। পরিকল্পনা অনুযায়ী ঘটনার রাতে তিনি বিরিয়ানি রান্না করেন এবং তাতে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাওয়ান।
বিরিয়ানি খাওয়ার পর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন নাগরাজু। রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীর প্রেমিক গোপী ঘরে ঢুকে তার বুকের ওপর চেপে ধরে। একই সময় লক্ষ্মী বালিশ দিয়ে স্বামীর মুখ চেপে ধরেন। কিছুক্ষণের মধ্যেই শ্বাসরোধে মৃত্যু হয় নাগরাজুর।
পুলিশ জানিয়েছে, হত্যার পর প্রেমিক ঘটনাস্থল ছেড়ে চলে যায়। এরপর স্বামীর মরদেহের পাশে বসে লক্ষ্মী সারারাত মোবাইলে অশ্লীল ভিডিও দেখেন। ভোরে প্রতিবেশীদের ডেকে এনে স্বামীর হার্ট অ্যাটাকে মৃত্যুর নাটক সাজান তিনি।
তবে প্রতিবেশীদের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। ময়নাতদন্তে শ্বাসরোধে মৃত্যুর প্রমাণ মেলে। জিজ্ঞাসাবাদে লক্ষ্মী হত্যার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যে প্রেমিক গোপীকেও গ্রেফতার করেছে পুলিশ।
এই নির্মম হত্যাকাণ্ডে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।












