ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে সিদ্ধিরগঞ্জে টিনশেড মার্কেটে আগুন, পুড়েছে ৫ দোকান

নিজস্ব সংবাদ :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে একটি টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্বর্ণের দোকান, কম্পিউটারের দোকান, পার্টসের দোকানসহ মোট পাঁচটি দোকান পুড়ে গেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর আজিবপুর রেললাইন সংলগ্ন তিন রাস্তার মোড়ে অবস্থিত টিনশেড মার্কেটটিতে আগুন লাগে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আগুনের খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলোর ভেতরে থাকা অধিকাংশ মালামাল পুড়ে যায়।

আদমজী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আশিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তিনি বলেন, “আমরা প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে পেরেছি। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।”

অগ্নিকাণ্ডের পর এলাকাজুড়ে কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:১৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
১৫০ বার পড়া হয়েছে