ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে সরাসরি সর্বাত্মক হামলার আহ্বান: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্য উস্কানি ক্ষমতাচ্যুত শাহপুত্র রেজা পাহলভীর

নিজস্ব সংবাদ :

ব্যর্থ অভ্যুত্থান ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার পর এবার ইরানের বিরুদ্ধে সরাসরি সর্বাত্মক সামরিক হামলার আহ্বান জানালেন ক্ষমতাচ্যুত শাহের ছেলে রেজা পাহলভী। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল যে কেউ এই হামলা চালালেও তার আপত্তি নেই বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তিনি।

সম্প্রতি Fox News-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাহলভী বলেন, ইরানের বর্তমান সরকারকে উৎখাত করতে হলে একটি চূড়ান্ত ও বিধ্বংসী সামরিক আঘাত অপরিহার্য। তার ভাষায়, ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামোকে লক্ষ্য করে বড় ধরনের আক্রমণ চালানো গেলেই কেবল পরিস্থিতির মোড় ঘুরবে।

উল্লেখযোগ্যভাবে, গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে টানা ১২ দিনের আগ্রাসন চালিয়েও দেশটিকে দমন করতে ব্যর্থ হয়। ওই সংঘাতে ইরান শত শত মিসাইল ও ড্রোন ব্যবহার করে অধিকৃত ভূখণ্ড এবং কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে নিজের সামরিক সক্ষমতার প্রমাণ দেয়।

এদিকে, ইরানি মুদ্রার অবমূল্যায়নকে কেন্দ্র করে ব্যবসায়ীদের শান্তিপূর্ণ বিক্ষোভকে পুঁজি করে দেশজুড়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, মোসাদ ও সিআইএ-সমর্থিত গোষ্ঠীগুলোর মাধ্যমে নির্বাসিত শাহপুত্র দেশে দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা করছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম Haaretz-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভুয়া অনলাইন অ্যাকাউন্ট ব্যবহার করে পাহলভীকে পুনরায় ক্ষমতায় বসাতে গোপনে কাজ করছে ইসরায়েলি নেটওয়ার্ক।

এই পরিস্থিতিতে ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে।

সূত্র: Press TV

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:৫৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
৬৭ বার পড়া হয়েছে