দোয়া মাহফিলে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়ইকান্দী এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাম মোস্তফা মিন্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান রতন।
দোয়া মাহফিলে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উপজেলা যুবদলের সদস্য শাহ আলী সরকারের সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল মেম্বারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক গিয়াস উদ্দিন, বিএনপির প্রবীণ নেতা আব্দুল বারেক মাস্টার, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নূরুল আমিন সরকার, বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য মান্নান মিয়াজি, সানাউল্লাহ সাইয়িদ, হাসমত আলী আউলিয়া, এবাদুল হক।
এছাড়া উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম তারেক, সাহাদাত হোসেন পান্নু, আশরাফুল আলম সবুজ, সোবাহান প্রধান, যুবদল নেতা আওলাদ হোসেন প্রধান, আওলাদ বেপারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্থানীয়রা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।




















