পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর ৫টা ২০ মিনিটে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ মাহফুজুর রহমান, এসআই ময়নাল হোসেন ও এএসআই রবিউল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ষাটনল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
মতলব উত্তরে ইয়াবা ও গাঁজাসহ এক জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়
মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার হেফাজত থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৩ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর ৫টা ২০ মিনিটে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ মাহফুজুর রহমান, এসআই ময়নাল হোসেন ও এএসআই রবিউল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ষাটনল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে কালিপুর গ্রামের মৃত নুরুল হক প্রধানের ছেলে মো. নাজির আহম্মেদ (৫১) নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।
পরে ঘরের কাঠের সুকেজের ড্রয়ারে রাখা একটি নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি সবুজ পলিথিনে রাখা ৫০০ গ্রাম গাঁজা এবং একটি প্লাস্টিক বক্সে রাখা মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মতলব উত্তর থানায় এফআইআর নং-৪২ ও জিআর নং-৪২ (তারিখ: ১৬ জানুয়ারি ২০২৬) মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ১৯(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান বলেন, মতলব উত্তর থানাকে মাদকমুক্ত রাখতে আমরা নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনা করছি। মাদকের সঙ্গে জড়িত কেউই আইনের ঊর্ধ্বে নয়। সমাজের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।




















