ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে কলেজশিক্ষার্থীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বাসচালক ও হেলপারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত পড়ুন।

চলন্ত বাসে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, চালক-হেলপারসহ গ্রেফতার ৩

রোজ খবর ডেস্ক

টাঙ্গাইল প্রতিনিধি |

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি যাত্রীবাহী বাসে এক কলেজশিক্ষার্থীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বাসচালক ও হেলপারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—বাসচালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) এবং চালকের সহযোগী মো. রাব্বি (২১)।

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মো. শরীফ জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুরের এক কলেজশিক্ষার্থী (২৬) সাভারের রেডিও কলোনি থেকে আশুলিয়ার উদ্দেশ্যে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে তখন আরও দুইজন যাত্রী ছিলেন। পরে তারা নেমে গেলে ওই নারী যাত্রীকে বাসে আটকে রাখা হয়।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ওই কলেজশিক্ষার্থীর সঙ্গে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর বাসটি বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে অভিযুক্তরা রাতভর তাকে ধ*র্ষণ করে এবং ঘটনার ভিডিও ধারণ করে।

পরবর্তীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় সন্দেহজনক অবস্থায় বাসটি দাঁড়িয়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশ তল্লাশি চালায়। জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেলে বাসসহ অভিযুক্তদের আটক করা হয়।

এ ঘটনায় গ্রে*ফতারকৃত আসামি ও ভিকটিমকে টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল, যা জনমনে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:৩১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
১৩৫ বার পড়া হয়েছে