ঢাকা ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাব সূত্র জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি চাইনিজ রাইফেল এবং একটি দেশীয় রাইফেল রয়েছে। অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, র‍্যাবের বিশেষ অভিযান

রোজ খবর ডেস্ক

কুমিল্লার মুরাদনগর উপজেলায় হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূঁইয়া বাড়ি ব্রিজসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে RAB-11-এর কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:৩৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
৭৫ বার পড়া হয়েছে