ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হযরত শাহ্ সুফি নোয়াব আলী ফকিরের ১১৫তম ওরস মাহফিল অনুষ্ঠিত.

নিজস্ব সংবাদ :

রাজু আহমেদ ষ্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের গজারিয়ায় হযরত শাহ্ সুফি নোয়াব আলী ফকিরের (রহ.) ১১৫তম বাৎসরিক ওরস মাহফিল উপলক্ষে বাউল গান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতব্যাপী উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে অবস্থিত মাজার প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাউল গানের আসরে দেশের জনপ্রিয় বাউল শিল্পী কবিতা রানী ও বকুল দেওয়ান মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম তারেক। ভবেরচর ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য ইলিয়াস প্রধানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য রোকজ্জামান সিকদার, ড. মোশাররফ হোসেন কলেজের ক্রীড়া শিক্ষক নাসির উদ্দিন সিকদার, সাংবাদিক জুয়েল দেওয়ান, সমাজসেবক রহমালী দেওয়ান এবং ভবেরচর ইউনিয়ন যুবদলের সদস্য সোহেল শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাজারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. জালাল উদ্দীন ও মো. শাহজাহান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নয়াকান্দাজা মিয়া, সোহেল প্রধান, আলমগীর দেওয়ান, মামুন দেওয়ান, বিল্লাল মিয়া,সহ অন্যান্যরা।
শীত উপেক্ষা করে রাতভর দূর-দূরান্ত থেকে আগত ভক্ত ও দর্শনার্থীরা বাউল গানের তালে তালে ওরস মাহফিল উপভোগ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও লোকসংস্কৃতির মিলনে নয়াকান্দি গ্রাম এক মিলনমেলায় পরিণত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০১:৫১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
১২৯ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481